মুশরিক দাসীর সাথে সহবাস কি বৈধ? আমাদের প্রবন্ধের বিরুদ্ধে পাল্টা যুক্তির জবাব

প্রশ্নকারী: আসাদ প্রশ্নের তারিখ: 24 Nov 2026 উত্তরের তারিখ: 25 Nov 2026 6
শর্ট লিংক

প্রশ্ন

প্রথমত,ইবনু কুদামা(রহ.) এর মতামতকে আংশিকভাবে উপস্থাপন না করে পরিপূর্ণভাবে বোঝা উচিত। তিনি মুশরিক দাসী হারাম হওয়ার পক্ষে জমহুর আলেমদের মত উল্লেখ করেছেন এবং পাশাপাশি হালাল হওয়ার পক্ষেও অনেক যুক্তি উপস্থাপন করে জমহুরদের মতকে দূর্বল সাব্যস্ত করার চেষ্টা করেছেন।

"এই বর্ননাটি তাদের [মুশরিক দাসীদের সহবাসের] বৈধতার ব্যাপারে স্পষ্ট দলিল। আর কারণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে সাহাবিদের অধিকাংশ বন্দিনীই ছিল আরব কাফিরদের মধ্য থেকে, যারা ছিল মূর্তিপূজক। এ কারণে তারা সেগুলোকে হারাম মনে করতেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকেও সেগুলো হারাম হওয়ার কোনো বর্ণনা আসেনি এবং সাহাবিদের তা থেকে দূরে থাকার কোনো নির্দেশও দেওয়া হয়নি। আবু বকর (রা.) সালামা ইবনে আল-আকওয়াকে বন্দিনীদের মধ্য থেকে একজন নারী দিয়েছিলেন, যা তাকে গনিমত হিসেবে প্রদান করা হয়েছিল। ওমর (রা.) ও তাঁর ছেলে হাওয়াজিনের বন্দিনীদের মধ্য থেকে নারী গ্রহণ করেছিলেন। তেমনিভাবে তাঁদের ছাড়া অন্যান্য সাহাবিগণও। আর মুহাম্মদ ইবনে আল-হানাফিয়ার মা খাওলা বিনতে জাফর ছিলেন বনু হানিফার বন্দিনীদের অন্তর্ভুক্ত। সাহাবিগণ পারস্যের বন্দিনীদেরও গ্রহণকরেছিলেন, অথচ তারা ছিল অগ্নিউপাসক (মাজুস)। কিন্তু তারা এগুলোর সাথে সহবাস থেকে দূরে থেকেছেন বলে আমাদের কাছে কোনো সংবাদ পৌঁছায়নি। আলেমগণের এর বিপরীতে ঐকমত্য না থাকলে এটি তাদের বৈধতার ওপর স্পষ্ট দলীল হতো।"(অনুবাদ শেষ)


রেফঃhttps://islamweb.net/ar/library/content/15/4671/%D8%A7%D9%84%D9%81%D8%B5%D9%84-%D8%A7%D9%84%D8%AB%D8%A7%D9%86%D9%8A-%D9%85%D9%86-%D8%AD%D8%B1%D9%85-%D9%86%D9%83%D8%A7%D8%AD-%D8%AD%D8%B1%D8%A7%D8%A6%D8%B1%D9%87%D9%85-%D9%85%D9%86-%D8%A7%D9%84%D9%85%D8%AC%D9%88%D8%B3%D9%8A%D8%A7%D8%AA-%D9%88%D8%BA%D9%8A%D8%B1%D9%87%D9%85-%D9%84%D8%A7-%D9%8A%D8%A8%D8%A7%D8%AD-%D9%88%D8%B7%D8%A1-%D8%A7%D9%84%D8%A5%D9%85%D8%A7%D8%A1-%D9%85%D9%86%D9%87%D9%86-%D8%A8%D9%85%D9%84%D9%83-%D8%A7%D9%84%D9%8A%D9%85%D9%8A%D9%86?utm_source=chatgpt.com


লক্ষ্য করুন
ইবনু কুদামা বলেছেন,

وهذا ظاهر في إباحتهن، لولا اتفاق أهل العلم على خلافه.

যার অর্থ: “এগুলো তাঁদের(অর্থাৎ মুশরিক দাসী) সঙ্গে সম্পর্ক বৈধ হওয়ার পক্ষে সুস্পষ্ট দলিল; যদি না এ বিষয়ে আলেমদের ঐকমত্য এর বিপরীত হতো।”


এখানেই ইবনু কুদামার আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়।

ইবনু কুদামা নিজেই স্বীকার করেছেন যে মুশরিক দাসীদের সঙ্গে সহবাসের অনুমতি হালাল হওয়ার পক্ষে উপস্থাপিত দলিলগুলো সুস্পষ্ট ও শক্তিশালী। তাঁর আপত্তি মূলত এর বিপরীতে আলেমদের ঐকমত্য বা ইজমা থাকার দাবি। সুতরাং ঐকমত্যের দাবি অপ্রমাণিত বা ভুল হলে, অনুমতির পক্ষে তাঁর উল্লেখিত দলিলগুলো পুনরায় বিবেচনা করার যথেষ্ট অবকাশ রয়েছে।


এখন এই বিষয়ে প্রাথমিক যুগে আদৌ ঐক্যমত ছিল কিনা তা আমরা জেনে নেইঃ


আল-মারদাওয়ি — আল-ইনসাফ

খণ্ড ৮, পৃষ্ঠা ২৫১–২৫২ (সংস্করণভেদে পৃষ্ঠাসংখ্যা বদলাতে পারে), কিতাবুন নিকাহ।

মূল বক্তব্য:

واختار الشيخ تقي الدين رحمه الله جواز وطء إماء غير أهل الكتاب.

“শায়খ তাকি উদ্দিন (ইবন তাইমিয়্যা) আহলে কিতাবের অন্তর্ভুক্ত নয়—এমন দাসীদের সঙ্গে সহবাস বৈধ হওয়ার মতটি গ্রহণ করেছেন।”

এরপর আল-মারদাওয়ি বলেন:

وذكره ابن أبي شيبة في كتابه عن سعيد بن المسيب وعطاء وطاوس وعمرو بن دينار فلا يصح ادعاء الإجماع مع مخالفة هؤلاء.

“ইবন আবি শায়বা তাঁর গ্রন্থে [সালাফদের একদল] সাঈদ ইবনুল মুসাইয়্যিব, আতা, তাউস ও আমর ইবন দিনার থেকে এই মত উল্লেখ করেছেন। সুতরাং তাঁদের মতবিরোধ থাকা অবস্থায় ঐক্যমতের(ইজমা) দাবি সঠিক নয়।”(অনুবাদ শেষ)

https://islamport.com/l/tym/3710/918.htm?utm_source=chatgpt.com


https://ablibrary.net/book_content/b/4453/168?lang=ar&utm_source=chatgpt.com



অর্থাৎ,এটি পরিষ্কার যে প্রাথমিক যুগে এই বিষয়ে কোন ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি।


সুতারং,এই বিষয়ে ইজমা প্রতিষ্ঠিত না হওয়ায় হালাল হওয়ার মত প্রাধান্য পাওয়া উচিত কারন ইবনু কুদামা নিজেই ইজমা প্রতিষ্ঠিত না হওয়ার শর্তে হালাল হওয়ার মতকে সুস্পষ্ট ও শক্তিশালী বলেছেন।

ইবনু কুদামার ফিকহি অবস্থান সম্পর্কে হাফিয ইবনুল কাইয়্যিম লেখেনঃ
“সুন্নাহ এবং রাসুলুল্লাহ ﷺ-এর যুগে ও তাঁর পরবর্তী সময়ে সাহাবিদের আমলের দাবি হলো, দাসীরা যে ধর্মেরই হোক, তাদের সঙ্গে মালিকানার ভিত্তিতে যৌনসম্পর্ক বৈধ। এটি তাউস ও অন্যদের[একদল সালাফের] মত। আল-মুগনি-এর লেখকও(অর্থাৎ,ইবনু কুদামা)এই মতকে আরো শক্তিশালী করেছেন এবং এর দলিলগুলোকে প্রাধান্য দিয়েছেন।”(অনুবাদ শেষ)

রেফঃhttps://www.islamweb.org/ar/library/content/127/1033/%D9%81%D8%B5%D9%84-%D8%A7%D9%84%D8%A5%D8%B4%D9%83%D8%A7%D9%84-%D8%A7%D9%84%D9%88%D8%A7%D8%B1%D8%AF-%D9%81%D9%8A-%D8%A7%D8%B3%D8%AA%D8%AB%D9%86%D8%A7%D8%A1-%D9%85%D9%84%D9%83-%D8%A7%D9%84%D9%8A%D9%85%D9%8A%D9%86-%D9%85%D9%86-%D8%AA%D8%AD%D8%B1%D9%8A%D9%85-%D8%A7%D9%84%D9%85%D8%AA%D8%B2%D9%88%D8%AC%D8%A7%D8%AA?utm_source=chatgpt.com

অর্থাৎ ইবনু কুদামা নিজেই জায়েজ হওয়ার মতকে প্রাধান্য দিয়েছেন যা ইবনুল কাইয়্যিমের বক্তব্য দ্বারা প্রমাণিত।

উত্তর

ভাই, আমাদের এই বিভাগটি প্রশ্নোত্তরের জন্য। আপনি এখানে কোনো প্রশ্ন করেননি বরং এখানে আপনি আমাদের ওয়েবসাইটের এই লেখাটিতে উল্লেখিত বিভিন্ন তথ্যকে চ্যালেঞ্জ করবার চেষ্টা করেছেন https://response-to-anti-islam.com/p/406  । কিন্তু তা করতে গিয়ে আপনি বুদ্ধিবৃত্তিক সততার পরিচয় দেননি। যাহোক, আমরা আপনাকে উত্তর দিচ্ছি।

 

প্রথমতঃ

আপনি নিজেই ইমাম ইবনু কুদামা (র.) এর বক্তব্য আংশিক উদ্ধৃত করেছেন, এবং তাঁর বক্তব্যের শেষাংশ উল্লেখ করেননি। ফলে ইমাম ইবনু কুদামা (র.) এর আলোচনা সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। 

আপনি islamweb থেকে ইমাম ইবনু কুদামা(র.) এর বক্তব্য যেটুকু উদ্ধৃত করেছেনঃ

<<"এই বর্ননাটি তাদের [মুশরিক দাসীদের সহবাসের] বৈধতার ব্যাপারে স্পষ্ট দলিল। আর কারণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে সাহাবিদের অধিকাংশ বন্দিনীই ছিল আরব কাফিরদের মধ্য থেকে, যারা ছিল মূর্তিপূজক। এ কারণে তারা সেগুলোকে হারাম মনে করতেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকেও সেগুলো হারাম হওয়ার কোনো বর্ণনা আসেনি এবং সাহাবিদের তা থেকে দূরে থাকার কোনো নির্দেশও দেওয়া হয়নি। আবু বকর (রা.) সালামা ইবনে আল-আকওয়াকে বন্দিনীদের মধ্য থেকে একজন নারী দিয়েছিলেন, যা তাকে গনিমত হিসেবে প্রদান করা হয়েছিল। ওমর (রা.) ও তাঁর ছেলে হাওয়াজিনের বন্দিনীদের মধ্য থেকে নারী গ্রহণ করেছিলেন। তেমনিভাবে তাঁদের ছাড়া অন্যান্য সাহাবিগণও। আর মুহাম্মদ ইবনে আল-হানাফিয়ার মা খাওলা বিনতে জাফর ছিলেন বনু হানিফার বন্দিনীদের অন্তর্ভুক্ত। সাহাবিগণ পারস্যের বন্দিনীদেরও গ্রহণকরেছিলেন, অথচ তারা ছিল অগ্নিউপাসক (মাজুস)। কিন্তু তারা এগুলোর সাথে সহবাস থেকে দূরে থেকেছেন বলে আমাদের কাছে কোনো সংবাদ পৌঁছায়নি। আলেমগণের এর বিপরীতে ঐকমত্য না থাকলে এটি তাদের বৈধতার ওপর স্পষ্ট দলীল হতো।">>


এটা ইবনু কুদামা (র.) এর আল মুগনীর ৭ম খণ্ডের ১৩৫ নং পৃষ্ঠার আলোচনা। কিন্তু এর ঠিক পরেই তিনি কী আলোচনা করেছেন তা আপনি বেমালুম চেপে গিয়েছেন। এরপরে ইমাম ইবনু কুদামা (র.) বলেছেনঃ 

وَقَدْ أَجَبْت عَنْ حَدِيثِ أَبِي سَعِيدٍ بِأَجْوِبَةٍ، مِنْهَا أَنَّهُ يَحْتَمِلُ أَنَّهُنَّ أَسْلَمْنَ، كَذَلِكَ رُوِيَ عَنْ أَحْمَدَ أَنَّهُ سَأَلَهُ مُحَمَّدُ بْنُ الْحَكَمِ قَالَ: قُلْت لِأَبِي عَبْدِ اللَّهِ: هَوَازِنُ أَلَيْسَ كَانُوا عَبَدَةَ أَوْثَانٍ؟ قَالَ: لَا أَدْرِي كَانُوا أَسْلَمُوا أَوْ لَا. وَقَالَ ابْنُ عَبْدِ الْبَرِّ: إبَاحَةُ وَطْئِهِنَّ مَنْسُوخَةٌ بِقَوْلِهِ تَعَالَى {وَلا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ} [البقرة: ٢٢١] . (٥٣٩٩)

অর্থঃ "আমি আবু সাঈদের [খুদরী(রা.)] বর্ণিত হাদিসের কয়েকটি উত্তর দিয়েছি, যার মধ্যে একটি হলোঃ সম্ভবত তারা ইসলাম গ্রহণ করেছিলেন। একইভাবে ইমাম আহমাদ (র.) থেকে বর্ণিত হয়েছে যে, মুহাম্মাদ ইবনুল হাকাম তাঁকে জিজ্ঞেস করেছিলেন; তিনি বলেনঃ আমি আবু আব্দুল্লাহকে বললাম, হাওয়াযিন গোত্র কি মূর্তিপূজক ছিল না? তিনি বললেন: আমি জানি না তারা ইসলাম গ্রহণ করেছিলেন কি না। ইবনে আব্দুল বার বলেনঃ তাদের সাথে সহবাস বৈধ হওয়ার বিধানটি মহান আল্লাহর এই বাণীর মাধ্যমে রহিত হয়ে গেছে -"আর তোমরা মুশরিক নারীদের নিকাহ করো না যতক্ষণ না তারা ঈমান আনে।" [আল-বাকারা: ২২১]।"

-- আল মুগনী – ইবনু কুদামা মাকদিসি, খণ্ড ৭, পৃষ্ঠা ১৩৫

https://shamela.ws/book/8463/2945

অথবা https://archive.is/7o6bQ (আর্কাইভকৃত)


ইবনু কুদামা(র.) নিজেই যা খণ্ডন করেছেন, সেই খণ্ডনের জায়গা উল্লেখ না করে ঠিক এর আগ পর্যন্ত অংশ উল্লেখ করে আপনি দেখানোর চেষ্টা করেছেন ইমাম ইবনু কুদামা (র.) নাকি জমহুরের বিপরীত দলিলকে সুস্পষ্ট ও শক্তিশালী বলে দেখানোর চেষ্টা করেছেন! আল মুগনী থেকে ইমাম ইবনু কুদামা (র.) এর আলোচনার এই অংশ আমাদের মূল আর্টিকেলেও ছিল। কিন্তু আপনি সম্ভবত আমাদের লেখা ভালো করে না পড়েই AI এর সাহায্যে আমাদের লেখা খণ্ডন করার চেষ্টা করেছেন। আপনি islamweb এর যে লিঙ্ক দিয়েছেন, এর শেষাংশেই chatgpt-র সোর্স লিঙ্ক দেখা যাচ্ছে। AI তার নিজের ক্ষমতা অনুযায়ী আপনার সামনে কাটছাট উদ্ধৃতি নিয়ে এসেছে আর আপনি এর উপর নির্ভর করে ভুল বুঝেছেন। আপনি নিজে আদৌ খেয়াল করে সম্পূর্ণ লেখা পড়তেন, তাহলে কস্মিণকালেও এমন ভুল করতেন না। আমরা এই লেখা লিখবার সময়ে ইমাম ইবনু কুদামা (র.) এর পূর্ণ অভিমত দেখে এরপরই তা উল্লেখ করেছি। আল্লাহ আপনাকে রহম করুন। আল মুগনী হলো ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ তুলনামূলক ফিকহ  এর গ্রন্থ। এই গ্রন্থের রীতি হলো কোনো মাসআলায় জমহুরের মত উল্লেখ করার পর বিপক্ষের সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী দলিলগুলোও পূর্ণ সততার সাথে তুলে ধরা এবং তারপর তার জবাব দেওয়া। বিপক্ষের দলিলকে নিরপেক্ষভাবে তুলে ধরা মানে জমহুরের মতকে দুর্বল করে দেওয়া নয়।

 

ইমাম ইবনু কুদামা(র.) যে আদৌ মুশরিক দাসীদের সাথে সহবাস জায়েজের মত গ্রহণ করেননি এর আরেককটা প্রমাণ হল এই আলোচনার অধ্যায়ের শিরোনামই তিনি এভাবে এনেছেনঃ

[الْفَصْل الثَّانِي مَنْ حُرِّمَ نِكَاحُ حَرَائِرِهِمْ مِنْ الْمَجُوسِيَّات وَغَيْرِهِمْ لَا يُبَاحُ وَطْءُ الْإِمَاءِ مِنْهُنَّ بِمِلْكِ الْيَمِينِ]

অর্থঃ [দ্বিতীয় পরিচ্ছেদ: অগ্নিপূজক এবং অন্যান্যদের মধ্য থেকে যাদের স্বাধীন নারীদের বিবাহ করা হারাম, মালিকানা স্বত্বের অধীনে তাদের দাসীদের সাথে সহবাস করাও বৈধ নয়।]

-- আল মুগনী – ইবনু কুদামা মাকদিসি, খণ্ড ৭, পৃষ্ঠা ১৩৪

https://shamela.ws/book/8463/2944

 

দ্বিতীয়তঃ
আপনি chatgpt-র সোর্স লিঙ্ক সহকারে অর্থাৎ AI এর সাহায্যে ইমাম মারদাওয়ী (র.) এর উক্তি এনে যেটি করেছেন এর দ্বারা Straw-man's fallacy হয়েছে। আপনি তাঁর উক্তি থেকে দেখানোর চেষ্টা করেছেন মুশরিক দাসীর সঙ্গে সহবাস জায়েজ নয় এই মর্মে কোনো ইজমা নেই। অথচ ইবনু কুদামা (র.) তো এই ব্যাপারে ইজমা বা ঐক্যমতের কথা উল্লেখই করেননি। তিনি উল্লেখ করেছেন জমহুর বা অধিকাংশ আলেমের অভিমত। এ ব্যাপারে যে ভিন্ন মত আছে সেটাও তিনি উল্লেখ করেছেন, এবং সেই মত যে শুযুয বা বিচ্ছিন্ন মত সেটাও উল্লেখ করেছেন। কিন্তু আপনি অনবরত এই ব্যাপারে ইজমা নেই এর উল্লেখ এনে দীর্ঘ এক আলোচনা পেশ করেছেন। যার দ্বার আমাদের লেখার যুক্তির কিছুই খণ্ডন হয়নি। আমরা ভালোভাবেই অবগত আছি যে এই ব্যাপারে ভিন্ন অভিমতও আছে। কিন্তু স্বয়ং কুরআনের আয়াতের আলোকে ইমাম তাবারী (র.), ইমাম কুরতুবী (র.), ইমাম ইবনু কুদামা (র.), ইমাম নববী (র.), ইমাম ইবন কাসির (র.) যে মতটি গ্রহণ করেছেন, এই মতের পক্ষেই জমহুরের অবস্থান। আমরা এই মতটিকে রাজেহ এবং শক্তিশালী মত হিসেবে পেয়েছি এবং সেটি উল্লেখ করেছি। 

 

আপনি মারদাওয়ী (র.) এর আল ইনসাফ থেকে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া (র.) এর ইজতিহাদ উদ্ধৃত করেছে। অথচ খোদ আল মারদাওয়ি (র.) আল ইনসাফ-এর সেই একই অধ্যায়ে হাম্বলী মাজহাবের প্রতিষ্ঠিত ও চূড়ান্ত বিধান হিসেবে মুশরিক দাসীর সাথে সহবাস হারাম হওয়াকেই সাব্যস্ত করেছেন। আল ইনসাফ গ্রন্থের রীতিই হলো মাজহাবের মূল রায় দেওয়ার পাশাপাশি অন্য আলেমদের ব্যতিক্রমী মতগুলো নথিভুক্ত করে রাখা। আল ইনসাফ গ্রন্থে হাম্বলী মাযহাবের মূল অভিমতটি যেখানে উল্লেখ করা হয়েছে, আপনি সেই লাইনটি বাদ দিয়ে এর পরের লাইনে ইবন তাইমিয়া(র.) ব্যতিক্রমী ইজতিহাদী মতের অংশটা কাটছাট করে উদ্ধৃত করেছেন। আপনার কাটছাট করা অংশঃ

قَوْلُهُ (وَمَنْ حَرُمَ نِكَاحُهَا حَرُمَ وَطْؤُهَا بِمِلْكِ الْيَمِينِ، إلَّا إمَاءَ أَهْلِ الْكِتَابِ) . هَذَا الْمَذْهَبُ. وَعَلَيْهِ الْأَصْحَابُ.

অর্থঃ "তাঁর উক্তিঃ "যাকে বিবাহ করা হারাম, মালিকানাধীন দাসী হিসেবে তার সাথে সহবাস করাও হারাম; তবে আহলে কিতাব দাসীরা এর ব্যতিক্রম।" এটিই মাযহাবের সিদ্ধান্ত এবং আমাদের আলেমগণ এর ওপরই রয়েছেন।"

আল ইনসাফ ৮/১৫২

https://app.turath.io/book/21609?page=3695


আপনি ভিন্ন অভিমত দেখালেন আর মাযহাবের মূল অভিমতটাই দেখালেন না। আল ইনসাফ গ্রন্থ থেকে আপনি কি ইনসাফ করলেন ভাই?

 

তৃতীয়তঃ 

আপনি ইমাম ইবনুল কাইয়িম (র.) এর উক্তি উল্লেখ করে chatgpt সোর্সের যে লিঙ্ক দিয়েছেন তাতে আমরা আপনার উল্লেখ করা উক্তি খুঁজে পাইনি। তবে যাদুল মাআদ গ্রন্থ খুঁজে আমরা লক্ষ করেছি যে ইমাম ইবনুল কাইয়িম (র.) এক্ষেত্রে আওতাসের যুদ্ধবন্দিনীর ঘটনায় মুশরিক দাসীর সাথে সহবাস জায়েজ হবার অভিমতকে গ্রহণ করেছেন। এই ব্যাপারে যে ইখতিলাফ রয়েছে তা আমরা ইতিমধ্যেই উল্লেখ করেছি। কাজেই এই মতের উল্লেখ আমাদের লেখার দলিল ও যুক্তির কোনো কিছুকেই খণ্ডন করে না। 

 

এবং আল্লাহই সর্বোত্তম জানেন। 

আপনার প্রশ্ন করুন

প্রশ্ন করুন

আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর

আপনার কি সংশয়মূলক প্রশ্ন আছে? ইসলাম নিয়ে আপনার কি কৌতুহল আছে? তাহলে প্রশ্ন করুন। আমরা উত্তর দিতে চেষ্টা করব ইন শা আল্লাহ।

প্রশ্ন করুন

প্রশ্ন ও উত্তর